"হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা।" - (সূরা নিসা: ২৯)
হালাল ও স্বচ্ছ ব্যবসা
Piyo Kart সর্বদা ইসলামী শরীয়াহ সম্মত উপায়ে এবং পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা পরিচালনায় বিশ্বাসী। আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ, ছবি এবং মূল্যের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা ও সততা বজায় রাখি, যাতে গ্রাহকরা কোনো প্রকার ধোঁকাবাজির শিকার না হন।
আমাদের ওয়েবসাইটে কোনো লুকানো চার্জ বা ফি (Hidden Charge) নেই। আপনি চেকআউটে যে বিল দেখবেন, সেটিই চূড়ান্ত।
পণ্য অর্ডার করার পর স্টক না থাকলে আমরা বিনীতভাবে গ্রাহককে জানাই এবং জোরপূর্বক অন্য কোনো পণ্য চাপিয়ে দেই না।
ওয়েবসাইটের যেকোনো কন্টেন্ট, ছবি বা ডিজাইন Piyo Kart-এর নিজস্ব সম্পত্তি, এটি অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।