
Piyo Kart
Loading ...

Loading ...
Piyo Kart-এ আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ এবং হালাল ব্যবসার সুমহান আদর্শ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাছে ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়, বরং এটি একটি পবিত্র আমানত।
"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ"
"হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে (গ্রহণ করলে তা বৈধ)।"
— সূরা আন-নিসা: ২৯"التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ"
"সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী (আখিরাতে) নবী, সিদ্দিক এবং শহীদগণের সাথে থাকবে।"
— সুনান আত-তিরমিযী: ১২০৯রাসূল (সা.) বলেছেন, "যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়"। আমরা পণ্যের কোনো দোষ বা ত্রুটি কাস্টমারের কাছে গোপন করি না। ছবিতে যা দেখানো হয়, বাস্তবে ঠিক সেই পণ্যটিই ডেলিভারি করা হয়।
আমরা পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকি এবং ওজনে বা মাপে বিন্দুমাত্র কম দেই না। ন্যায্য মূল্যে সেরা পণ্যটি কাস্টমারের হাতে তুলে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
আমাদের সকল লেনদেন সম্পূর্ণ সুদমুক্ত এবং শরিয়াহ সম্মত। আমরা এমন কোনো পণ্য বিক্রি করি না যা ইসলামে নিষিদ্ধ বা সমাজের জন্য ক্ষতিকর।
কাস্টমারের দেওয়া প্রতিটি অর্ডার আমাদের কাছে একটি পবিত্র আমানত। নির্দিষ্ট সময়ে, সুরক্ষিতভাবে এবং ওয়াদা অনুযায়ী পণ্য পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট। কোনো কারণে সমস্যা হলে দ্রুত সমাধানের ব্যবস্থা রয়েছে।
Piyo Kart-এর উপর আস্থা রাখার জন্য আপনাকে জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রতিটি হালাল কেনাকাটা হোক নিরাপদ ও আনন্দদায়ক।